চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
মোঃ গোলাম নবী
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
ঝিনাইদহ
জনাব মোঃ গোলাম নবী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে বিগত ০১/১২/২০২৫ খ্রিঃ তারিখে ঝিনাইদহ জেলায় যোগদান করেন। তিনি ৪র্থ বিজেএস ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আইডি নং-২০১০২০৪১৩৯। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এল.এল.বি (সম্মান) এবং এল.এল.এম ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা যশোর। তিনি পাবনা জেলায় ১৭/০১/২০১০ তারিখে সহকারী জজ হিসাবে যোগদান করেন। পরবর্তীতে তিনি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে সাতক্ষীরা জেলায়, সিনিয়র সহকারী জজ হিসাবে খুলনা জেলায়, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে ঢাকা জেলায়, সিনিয়র সহকারী জজ হিসাবে বাগেরহাট ও পিরোজপুর জেলায়, বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল হিসাবে ঝিনাইদহ জেলায় এবং যুগ্ম জেলা ও দায়রা জজ হিসাবে বাগেরহাট জেলায় কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি দেশের অভ্যন্তরে ৯৯ তম মৌলিক প্রশিক্ষণ, ১১৮ তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ, ৭৪ তম মিলিটারি ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন।